Humayun Ahmed

Humayun Ahmed

A celebrated Bangladeshi novelist, dramatist, and filmmaker whose debut novel Nondito Noroke launched a career spanning over 200 published books.

বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা। স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতিকে হুমায়ুন আহমেদ উপহার দিয়েছেন তাঁর অসামান্য বই, নাটক এবং চলচ্চিত্র। চলচ্চিত্রের বদৌলতে মানুষকে করেছেন হলমুখী, তৈরি করে গেছেন বিশাল পাঠকশ্রেণীও। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ দেখতে দর্শকের ঢল নামে। এছাড়া শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, ঘেটুপুত্র কমলা প্রভৃতি চলচ্চিত্র সুধীজনের প্রশংসা পেয়েছে। অনন্য কীর্তি হিসেবে আছে তাঁর নাটকগুলো। এইসব দিনরাত্র, বহুব্রীহি, আজ রবিবার, কোথাও কেউ নেই, অয়োময়ো আজও নিন্দিত দর্শকমনে। হিমু, মিসির আলি, শুভ্রর মতো চরিত্রের জনক তিনি। রচনা করেছেন নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্পের মতো সব মাস্টারপিস। শিশুতোষ গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনী মিলিয়ে হুমায়ূন আহমেদ এর বই সমূহ এর পাঠক সারাবিশ্বে ছড়িয়ে আছে। হুমায়ূন আহমেদ এর বই সমগ্র পৃথিবীর নানা ভাষায় অনূদিতও হয়েছে। সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে অর্জন করেছেন বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), একুশে পদক (১৯৯৪), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), মাইকেল মধুসূধন দত্ত পুরস্কার (১৯৮৭), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কার (১৯৮৮), শিশু একাডেমি পুরস্কার, জয়নুল আবেদীন স্বর্ণপদকসহ নানা সম্মাননা। হুমায়ূন আহমেদ এর বই, চলচ্চিত্র এবং অন্যান্য রচনা দেশের বাইরেও মূল্যায়িত হয়েছে৷ ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর, তৎকালীন পূর্ব পাকিস্তানে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় কুতুবপুরে পীরবংশে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে তিনি ইহলোক ত্যাগ করেন। গাজীপুরে তাঁর প্রিয় নুহাশ-পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।

Books by Humayun Ahmed

Himur Hate Koyekti Nil Podmo

Himur Hate Koyekti Nil Podmo

হিমু কখনো গন্তব্যের খোঁজে হাঁটে না, তবু তার প্রতিটি পথ যেন কোনো না কোনো গল্পের দিকে নিয়ে যায়। “হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম”-এ আছে হিমুর সেই চেনা উদাসীনতা, অদ্ভুত দর্শন, মজার পরিস্থিতি আর মানুষের জীবনের গভীর কিছু অনুভূতি। বইটি পড়তে পড়তে কখন যে হাসি আর বিষণ্ণতা পাশাপাশি এসে দাঁড়াবে, তা টেরই পাবেন না।

Read More
Misir Ali Samagra

Misir Ali Samagra

কিছু রহস্যের উত্তর যুক্তিতে পাওয়া যায়, আবার কিছু রহস্য মানুষকে নিয়ে যায় যুক্তির সীমারেখার একেবারে কাছে। “মিসির আলি সমগ্র ১ম ও ২য় খণ্ড”-এ মিসির আলির অনুসন্ধান, মানুষের মনস্তত্ত্ব এবং অদ্ভুত সব ঘটনার ভেতর দিয়ে পাঠক প্রবেশ করেন এক রহস্যময় জগতে। প্রতিটি গল্পের পরের পাতায় অপেক্ষা করে নতুন প্রশ্ন, নতুন রহস্য এবং নতুন চমক।

Read More
tithir nil toale (তিথির নীল তোয়ালে)

tithir nil toale (তিথির নীল তোয়ালে)

কিছু জিনিস দেখতে খুব সাধারণ, অথচ তাদের সঙ্গে জড়িয়ে থাকে অসাধারণ কিছু স্মৃতি। “তিথির নীল তোয়ালে” তেমনই এক গল্প—যেখানে ভালোবাসা, অভিমান, স্মৃতি আর না-বলা কথার ভেতর দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় এক অদ্ভুত সম্পর্কের গল্প।

Read More
krishnopokkho (কৃষ্ণপক্ষ)

krishnopokkho (কৃষ্ণপক্ষ)

সব রাত সমান নয়। কিছু রাত মানুষকে তার নিজের মুখোমুখি দাঁড় করায়। “কৃষ্ণপক্ষ” এমন এক গল্প, যেখানে অন্ধকার শুধু রাতের নয়—কিছু অন্ধকার মানুষের মনেও লুকিয়ে থাকে। ভালোবাসা, রহস্য, অপেক্ষা আর অজানা অনুভূতির টানাপোড়েন পাঠককে নিয়ে যাবে এক অন্যরকম জগতে।

Read More
badal diner prothom kodom

badal diner prothom kodom

কিছু গল্প বৃষ্টির মতো—হঠাৎ আসে, মন ভিজিয়ে দেয়, তারপর নীরবে থেকে যায়। “বাদল দিনের প্রথম কদম ফুল” তেমনই এক অনুভূতির বই। এখানে আছে বৃষ্টি, ভালোবাসা, অপেক্ষা, স্মৃতি আর জীবনের এমন কিছু মুহূর্ত, যেগুলো পড়তে পড়তে হয়তো আপনার নিজের গল্পের কথাও মনে পড়ে যাবে।

Read More
shunno

shunno

আমাদের চারপাশের চেনা জগৎ এবং চারপাশের বাইরে অচেনা জগৎ নিয়ে আমার নিজের কিছু চিন্তা-ভাবনা আছে। মাঝে মাঝে আমার অনিন্দ্রা রোগ হয়। বাসার সবাই ঘুমিয়ে থাকে

Read More
অপেক্ষা

অপেক্ষা

মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চক্র ঘুরছে।

Read More